মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফোরকান সিকদার এর সভাপতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান আজাদ।দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা স্চ্ছোসেবক দল নেতা শাহ আলম, সাইদুল, হান্নান, রবিউল আউয়াল, মিঠু মল্লিক, শামীম মৃধা, আলিম, সোহাগ, শহিদুল্লাহ শহিদ, সবুজ আকন ও মাসুম মৃধা প্রমুখ। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ূ এবং কারা মুক্তির জন্য দোয়া করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের সুস্থ্যতার সাথে নেকহায়াত দারাজ, দেশের মানুষের পাশে থাকার জন্য তৌফিকদান এবং মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় জেলা ও উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।