মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের আয়োজনে ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। দোয়া মাহফিলে ঝালকাঠী জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু সঞ্চালনা করেন। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাহারিয়ার খান সোহেল, এম আর মুন্না, যুগ্ম সম্পাদক সৈয়দ সাকি, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ঝালকাঠী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন, সদস্য সচিব মোঃ মবিনুল ইসলাম সাদ্দাম, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মাফুজ হোসেন, ঝালকাঠী সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব মোঃ হাদিসুর রহমান হাদিসসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং কারা মুক্তির জন্য দোয়া করা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থ্যতার সাথে নেক হায়াত দারাজ, দেশের মানুষের পাশে থাকার জন্য সুস্থতার সাথে নেক হায়াত দারাজের জন্য দয়া মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।