মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। র‌্যাবের সহায়তায় আত্রাই থানার এস আই চাঁদ আলী ও এস আই রাকিব আসামী আব্দুল হামিদ (৪২) কে ঢাকা থেকে আটক করে।

আটককৃত আব্দুল হামিদ কে শুক্রবার বিকালে নওগাঁ জেল হাজোতে পাঠানো হয়েছে। আব্দুল হামিদ সাহেবগঞ্জ গ্রামের তার চাচাত ভাই রতন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ছিলো।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে হামিদ ও রতনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদ লাঠি দ্বারা রতনকে আঘাত করলে রতন মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যায়। রতন মারা গেলে হামিদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় এলাকা ছেড়ে গাঢাকা দেয় সে। হামিদ অনুপস্থিত থাকা অবস্থায় পলাতক দেখিয়ে কোর্ট হামিদকে মৃত্যুদন্ড দিয়ে আদেশ দেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, কোর্টের ওয়ারেন্ট পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী হামিদকে ঢাকা থেকে আটক করে শুক্রবার দুপুরের কিছু পর থানায় আনা হয়। থানায় আনার কিছু পর হামিদকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।