মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রোমান স্মৃতি সংঘ আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
অভয়নগরে রোমান স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া মডেল কলেজ এর মাঠে প্রফেসরপাড়া যুব সংঘ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর মধ্যকার এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।রোমান স্মৃতি সংঘের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা,নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নওয়াপাড়া মডেল কলেজ এর অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন। এসময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শেখ,রোমান স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ আলী,নূর ইসলাম মহলদার,শামসুর রহমান মিঠু প্রমুখ।টানাটান উত্তেজনাপূর্ণ খেলাটি শুরু হওয়ার আগেই নওয়াপাড়া মডেল কলেজের মাঠ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রফেসরপাড়া যুব সংঘ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে প্রফেসর পাড়া যুব সংঘ ৪-৩ গোলে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রফেসর পাড়া যুব সংঘের রিয়াজ হোসেন এবং খেলাটি পরিচালনা করেন রেফারি সোহান,রুবেল ও মুন্না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।