মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বমু বনবিভাগের সামাজিক বনায়নের জায়গা জবরদখলে অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
শুক্রবার সকাল ১০ টার সময় চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের বিএনপি নেতা, মো: মিজান, প্রকাশ টিন মিজান পিতা মৃত আব্দুল গণি মেম্বার এর বিরুদ্ধে বমবিলছড়ির ৬নং ওয়ার্ড ফকির ঝিরি এলাকায়  অবস্থিত, লামা বন বিভাগের আওতাধীন  সামাজিক বনায়নের দখলদার উপকারভোগী মো: শাহ আলম পিতা মো: বদি আলম এর প্লটের  মাটি কেটে ও ফলদ গাছ কেটে সন্ত্রাসী কায়দায়, জায়গা জবর দখলের অপচেষ্টার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী  অসহায় মোঃ শাহ আলম ও তার স্ত্রী জানান,  “আমাদের সামাজিক বনায়ন এর পাশে মিজানের কোন জায়গা নেই। সে আজ নদীর ঐ পার থেকে এসে, দলবল নিয়ে দেশীয় অস্ত্র দা,কুড়াল,কোদাল,শাবল, লাটি সোটা ইত্যাদী দিয়ে আমাদের বাগানের আগর গাছ, কলাগাছ ,লিছু গাছ সহ বিভিন্ন গাছ কেটে ফেলে ও ধ্বংস করে। পাশাপাশি মাটি কেটে জমি সৃজনের চেষ্টা করে এবং বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই।”
এর আগেও  অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অন্য ব্যক্তি/ সরকারী পাহাড় কেটে জমি তৈরী সহ বনভূমি দখল করার অভিযোগ রয়েছে । উক্ত বিএনপি নেতা মিজানের এধরনের অবৈধ কাজের প্রতিবাদ করায় সে প্রতিনিয়ত সাধারন মানুষকে হুমকি ধমকি দিচ্ছে বলেও স্থানীয়র জানিয়েছেন।
এ ব্যাপারে বমু বন বিট কর্মকর্তা, অঞ্জন বিশ্বাস বলেন, “অভিযুক্ত  মিজানকে  ইতিমধ্যে এধরণের অপরাধজনক কর্মকান্ড থেকে বিরত থাকতে মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে প্রাপ্ত অভিযোগটি সরেজমিনে তদন্ত পূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।