মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় শিশু উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার শিশু নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে সজিবুর রহমান।

শার্শা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, সকালে পাচারকারীরা তাকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন্য বেনাপোল বন্দরে নিয়ে আসে। বন্দরে ডিউটিরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।