মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের পল্লীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
 ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তশরা গ্রামের রফিকুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া অপ্রাপ্ত বরস্ক ছাত্রীকে অপহরনের অভিযোগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় তশরা গ্রামের মৃত কেরামত আলীর পুত্র শামীম মিয়া (৩৫) ঘোষাই চাদুরা গ্রামের মন্নাছ মিয়ার পুত্র খোকন মিয়া সহ অজ্ঞাত ২/৩জনের নামে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারা ইচ্ছার বিরুদ্ধে জোরর্প্বূক অপহরণ ও সহায়তা করার অপরাধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণ থেকে জানাগেছে, উক্ত ছাত্রী (১৩) তশরা মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। মামলার ১নং আসামী শামীম মিয়া তাকে উত্যক্ত সহ বিরক্ত এবং প্রেম ভালবাসার প্রস্তাব দিত। এমতাবস্থায় গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উক্ত ছাত্রী নানার বাড়ি সাটিহারি গ্রামে যাবার পথে অস্ত্রের মুখে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অটো রিক্সা করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণ কারীদের জিম্মায় থেকে ৫দিন পরে সে কৌশলে পালিয়ে বাড়িতে আসে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, উক্ত অপহরনের ঘটনায় থানায় ৩জনের নাম সহ অজ্ঞাত ২/৩জনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সাব ইন্সপেক্টর আশরাফ ফারুককে মামলা তদন্তকারী অফিসার নিযুক্ত করা হয়েছে। ভিকটিম ছাত্রীর কোর্টে জবান বন্দী নেয়া হয়েছে এবং মামলার সাথে জড়িত অজ্ঞাত সহ সকল আসামীদের গ্রেফতার করার চেষ্ঠা চলছে। এদিকে ৬ সেপ্টেম্বর স্থানীয় সংবাদ কর্মীদের জানান, অপহরনের পর তাকে ৫দিন আটক রেখে শামীম মিয়া ২দিন তার সাথে শারীরিক মিলন করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।