মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কার্যক্রমের উপর প্রশিক্ষণ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
অনিয়ন্ত্রিত উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসের কারনে সারা দেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদ রোগ, স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যু হার শতকরা ৩৪ ভাগ। শতকরা ১৯ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। সরকার এই পরিস্থিতি উন্নয়নের জন্য উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। সেখান থেকে রেজিষ্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হচ্ছে। প্রাপ্ত বয়সী সকলকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা গ্রহনের তথ্য তুলে ধরেন।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্স্থ্য কমপ্লেক্ষে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা ও সকল প্রাপ্ত বয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ করা, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহসহ কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃস্পতিবার (৭সেপ্টেম্বর) সকালে উপজেলা স্স্থ্য কমপ্লেক্ষ মিলনায়তনে স্স্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্স্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকনুজ্জামান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনালহার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: আল আমিন সরকার, ফিল্ড মনিটরিং অ্যাসিষ্ট্যান্ট ফারজানা খাতুন, নাগরপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ প্রমূখ।
বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে সরকারের এই কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভুমিকার উপর জোড় দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের সভাপতিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।