মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেতে ৩৫ বছর অপেক্ষায়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেতে দীর্ঘ ৩৫ বছর অপেক্ষায় এক গর্ভধারিনী অসহায় মা। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা জেলার কল্যাণপুর এলাকা থেকে দীর্ঘ ৩৫ বছর আগে ৮বছর বয়সী শিশু মেয়ে নূর-জাহান হারিয়ে যায়। সেই থেকে আজও মেয়েকে খুঁজে ফেরে জনম দুঃখি মা সেনুয়ারা বেগম (সেনু), মেয়েটি হারিয়ে যাওয়ার দীর্ঘ ৩৫বছর পার হওয়ার পরও মা সেনুয়ারা বেগম আসায় আছেন মেয়েকে তিনি ফিরে পাবেন। দীর্ঘদিন মেয়ের জন্য কেঁদে কেঁদে জনম দুঃখী মা আজ পাগল প্রাই। হারিয়ে যাওয়া মেয়ে নূর-জাহানের কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে কেঁদে মা সেনুয়ারা বেগম জানান, আমি আমার বুকের কলিজার টুকরা মেয়ে নূর-জাহানকে ফিরে পাবো সেই আসায় অপেক্ষা করে চলেছি। আমার মেয়ে নানা, নানি, দাদা, দাদির নাম বলতে পারতো সে ফিরে আসবেই। খোঁজ নিয়ে আরো জানা গেছে ঢাকার কল্যাণপুর এলাকার মোঃ নূর মোহাম্মদ এর মেয়ে নূর-জাহান(৮), আনুঃ ৩৫ বছর আগে হঠাৎ হারিয়ে যায়, সেই থেকে বহু স্থানে খোজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। দীর্ঘ ৩৫বছর যাবৎ মা জননী সেনুয়ারা বেগম মেয়েকে খুঁজে পেতে অপেক্ষায় আছে তার বিশ্বাস সে মেয়েকে খুঁজে পাবে। যদি সে মেয়েটিকে ফিরে পায় তাহলে তার অন্ধকার জীবন আলোই ভোরে উঠবে সেই আসায় পথ চেয়ে আছে ওই মা। আল্লাহর মেহেরবানীতে যদি মেয়েকে ফিরে পায় দেশের সকল মানুষের কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবে। যোগাযোগ মোবাইল নম্বর ০১৭৪৯১৭৬৩৫৯।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।