মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা পেলো তিন হাজার দরিদ্র রোগী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলের গোপালপুরে দিনব্যাপি বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা আজ বুধবার পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসএসসি ৮৯ ও ৯০ ব্যাচের শিক্ষার্থীর আয়োজনে। বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন বিএসএমএমইউ এর প্রক্টর প্রফেসর ডাঃ হাবিুবর রহমান দুলাল। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ এর ডিন প্রফেসার ডাক্তার মোহাম্মদ হোসেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতিকুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বক্ষব্যাধি বিষেশজ্ঞ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, ডাক্তার ও সার্জন বিদ্যুত চন্দ্র দেবনাথ, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ । ক্যাম্পে দেশের সেরা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে সেবা দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।