মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লতিফ সিটি আর নেই 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিটি আজ মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আব্দুল লতিফ সিটি গোপালপুর পৌর শহরের সূতী পলাশ মহল্লার মৃত আফতাব উদ্দিনের ছেলে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর ।
মঙ্গলবার বাদ আছর, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে সূতী পলাশ কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়।
তিনি দুই কন্যা, এক পুত্র ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।