মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে দু-দিনে ৪১টি তাজা ককটেল উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ২৩ টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বন্দর এলাকা থেকে শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করা হয়। এদিকে গত ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর এলাকার বাদল হোসেন নামে শ্রমিক সর্দারের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি ককটেল  উদ্ধার করে র‌্যাব।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি বাগানের ভিতরে চারটি বাজার করা ব্যাগের ভিতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫নং কেমিক্যাল শেডের পাশে একটি ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক তাজা ককটেল রাখা হয়েছে। এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেন। কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। গত ২ সেপ্টেম্বর বিকালে র‌্যাবও ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।