মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কবি গুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুল স্মরণে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
মানুষের চেয়ে বড় কিছু নাই। মানুষই সর্বশ্রেষ্ঠ জাতি। বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় মহান কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দবাজার পুরলেনের সমবায় ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচকগণ বলেন, বাঙালি, বাঙালিত্ব, বাঙালিয়ানার এপার-ওপারের বাঙালিদের সম্প্রীতি-সৌহার্দ্ধ রক্ষা ও সমৃদ্ধ জাতি গঠনে দু’কবির অবদান আজ চিরস্মরণীয় হয়ে আছে। তাদের পদ্য, গদ্য ও কবিতায় বাঙালিকে মানবতার শিক্ষা দিয়ে গেছেন। জাতিকে শৃঙ্খলে আবদ্ধ রাখতে, সমাজবদ্ধ হয়ে পরনির্ভশীলতা ত্যাগ করে ধর্ম, বর্ণ নির্বিশেষে একবৃত্তে বসবাস করার বাণী শুনিয়ে গেছেন। কবিগণ মানুষ হিসেবে বাঙালিকে প্রকৃতি প্রেম, দ্রোহ আর সভ্যতা বিস্তারে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ নির্দেশ করে গেছেন।
কবি দ্বয়কে যুগে যুগে তাদের বাণীগুলো বাঙালি জাতি সকল সময় স্মরণে রাখার সংকল্প ব্যক্ত করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার অন্যতম উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য লেখক ফিরোজ আহমেদ, প্রভাষক ডাঃ জালাল উদ্দিন, নুরুল আমীন খান, জয়দীপ চক্রবর্ত্তী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক ডাঃ জালাল উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।