মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার পদে শেখ ইমরানের যোগদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পদে যোগদান করেছেন শেখ ইমরান । তিনি রবিবার ০৩ সেপ্টেম্বর পূর্বাহ্নে পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। যোগদান উপলক্ষে ঝালকাঠির সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ এডিসি দক্ষিণ বিভাগে  কর্মরত ছিলেন। তিনি  ২০১৩ সালে ৩১ তম বিসিএস-এ পুলিশে যোগদান করেন।

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের সমভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন ও  জাহানারা বেগমের ৫ম সন্তান তিনি। তার বাবা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছিলেন।শেখ ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিষয়ে কৃতিত্বের সাথে পড়াশোনা সম্পন্ন করেন। তিনি ভালো কাজের জন্য ২০১৮ আইজিপি ব্যাচ প্রাপ্ত হন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, জনগণের সেবা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ এর দায়িত্ব ও কর্তব্য। ঝালকাঠির আইন শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।