মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলার লৌহজং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আলিফা খানম জুঁইয়ের মৃত্যুর ঘটনায় বখাটেসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মটরা এলাকায় বিদ্যালয়ের সামনে ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলাকাবাসীর উদ্যােগে  এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলিফা আক্তার জুঁইয়ের দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন ভেনাস, মুশফিকুর রহমান, আওয়াল, সুলতান, খন্দকার রিন্টু, আলী আজম ও শাহীন দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, বখাটে বাঁধনের উত্যক্ত ও অ্যাসিড নিক্ষেপের ভয় দেখানোর কারণে মেধাবী ছাত্রী জুঁই আত্মহত্যার পথ বেঁচে নেয়। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও কয়েকজনের প্ররোচনায় জুঁইয়ের মৃত্যু হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ নিয়ে মহাসড়কে গাড়ি থামানোর চেষ্টা করে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, উপজেলার লৌহজং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলিফা খানম জুঁইকে বিদ্যালয়ে যাওয়া-আসার মাঝে দীর্ঘদিন ধরে বাঁধন ওরফে পিচ্চি বাঁধন উত্যক্ত করে আসছিল। সম্প্রতি উত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়। মাঝে মধ্যে ওই ছাত্রীকে অ্যাসিড দিয়ে মুখ জলসে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বিষয়টি নিয়ে গত বুধবার (৩০ আগস্ট) বিকেলে বখাটে বাঁধনসহ তার পরিবার এবং ওই ছাত্রীসহ তার পরিবারকে ডেকে নেন বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে বখাটে বাঁধনকে শাসিয়ে দেওয়া হয়। এসময় ওই ছাত্রীও বেশ অপমানিত হয়। এরপর বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পরপরই ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে জুঁই। এ ঘটনায় ৩১ আগস্ট ওই ছাত্রীর দাদা বাদী হয়ে বখাটে বাঁধনকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু জমাদার, সহকারী শিক্ষক আব্দুল লতিফ ও তাসলিমাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।