মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের সর্বস্তরের জনগণ শুনসী নদীর পশ্চিম পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন। ইউপি সদস্য মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দানবীর সৌদিপ্রবাসী হাজী মো. ইসমাইল হোসেন।
রং বেরঙের ১৮টি বাহারী নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার নারী পুরুষ ও শিশু নদীর দু’পাড়ে উপস্থিত হন। অনেকেই ডিঙি নৌকা ও শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সপরিবারে উপভোগ করেন ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রতিযোগিতায় গয়হাটার আব্দুর রাজ্জাকের ও আলোদিয়ার চাচা-ভাতিজা নৌকা ১ম স্থান অর্জন করে।
নৌকা বাইচ কমিটির সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, সাবেক চেয়ারম্যান আনোয়ার মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মো. কমল হোসেন প্রমুখ। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।