মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হয়। শনিবার সকালে উপজেলা বিএনপি এ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিশাল একটি র‌্যালী বের হয়ে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, শরীফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সদস্য মো. বরিউল আওয়াল লাভলু, শরিফ উদ্দিন আরজু, মো. সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলূ, যুবদলের আহবায়ক ফণির হোসেন ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের আহবায়ক মো. হুমায়ুন কবীর, সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।