মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কাগজীখোলাতে বসতবাড়ি দখল নিতে হামলার অভিযোগ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে কাগজীখোলা (১নং ওয়ার্ড) এলাকায় এক অসহায় দরিদ্র পরিবারের ৫০ বছরের বসতবাড়ি দখলে নিতে  হামলার অভিযোগ উঠেছে। গত ১৭ আগষ্ট বর্ণিত দূর্গম এলাকায় এ ঘটনা করার চেষ্টা চালায় প্রতিপক্ষরা।
সরেজমিনে ও অভিযোগসূত্রে জানা যায়, নাইক্ষছ্যংছড়ির ঈদগড় ২৮৩ নং মৌজার খাসজমি বন্দোবস্তীর আবেদন সূত্র   মোঃ আব্দুর রহিম, পিতা মৃত মোঃ কালু ৫ একর ২য় ও ৩য় শ্রেণির জায়গা চার ভাইয়ের ভাগের মধ্যে সে প্রায় এক একর ৩য় শ্রেণির পাহাড় বেষ্টিত জায়গায় গত ৫০ বছর ধরে  ছেলে মেয়ে নিয়ে বসবাস করছে।
 অভিযুক্তরা চকরিয়া কুটাখালীর বাসিন্দা তার সৎ ভাই মৃত মৌঃ আব্দুল হাকিমের পুত্র মোঃ ইমতিয়াজ (২২), জাবের আহমদ এর পুত্র শাহ আলম (৪০) শাহ জাহান (৩০) জহির আহমদ( ৪৭) গং কয়েকবার জায়গাগুলো দখলে নিতে হামলা হুমকি- ধামকি দিয়ে আসছে।
সর্বশেষ গত ১৭ আগষ্ট উক্ত প্রতিপক্ষসহ অজ্ঞাত ১০/১২ জন ভাড়াটিয়া লোক নিয়ে বসত বাড়িতে হামলা করতে আসে। এতে বাড়ি থাকা ভোক্তভোগী বৃদ্ধ আব্দুর রহিম ও তার স্থীকে ধাক্কাধাক্কি ও অশ্লীল ভাষায় গালি গালাজ করলে শোর শীৎকার করলে পাশের লোক জড়ো হলে তারা পালিয়ে যায়, এতে তারা রক্ষা পায়।
এরকম আগে তারা আরও কয়েক হামলা করেছিল এবং আহত হওয়ার চিহ্ন শরীরে এখনও বহমান রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আবদুল করিম ও তার স্ত্রী জানান, আমরা গরীব মানুষ,আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছি। তারা আমাদের বার বার হামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাদের ছেলেদেরকে ঘরছাড়া করছে। এখন আমাদের উপর বিভিন্নভাবে হুমকি ধামকি ও নির্যাতন করেছে।  আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।
 এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি বাইশারী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বলেন,এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। সেক্ষেত্রে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।