মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তোড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, যুগ্ম আহবায়ক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ,সদস্য আব্দুল্যাহেল বাকী, সদস্য ও উপজেলা যুব দলের আহবায়ক ধামোর ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী দলীয় কার্যালয় হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ৬ ইউনিয়ন হতে বিএনপি সহ অংগ ও সহযোগী সংগঠনের সহস্রাধীক নেতা-কর্মী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচিতে অংশ গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।