মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিষমপুর বাজার মসজিদ উদ্বোধন করলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে একটি নতুন মসজিদ নির্মাণ পরবর্তী কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ আদায়ের মাধ্যমে ৩ নং ওয়ার্ড বিষমপুর বটতলা বাজার সংলগ্ন স্থানে চর বিষমপুর জামে মসজিদ নামে একটি নতুন নির্মিত মসজিদ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নাতি ইউসুফ হোসেন লেনিন বলেন, চর-বিষমপুর এবং বিষমপুর দুটি এলাকা আমি সবসময় একটি গ্রাম হিসেবে মনে করি। আগের ন্যায় এখনো চাঁন চেয়ারম্যানের হাতে গড়া ঐতিহ্যবাহী বিষমপুর গ্রাম ঐক্যবদ্ধ আছে। এখানে বটতলা বাজারের পাশেই নতুন মসজিদ আজ উদ্বোধন করা হয়েছে। এই মসজিদ উন্নয়নের সার্বিক সহযোগিতায় আমি সর্বদা পাশে আছি এবং থাকবো,ইনশাআল্লাহ।
ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আবু বক্কর সিদ্দিক জানায়, চাঁন চেয়ারম্যান পরিবার এলাকার উন্নয়নে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় আজ ভাতিজা ইউসুফ হোসেন লেনিন এর হাতে এই মসজিদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মসজিদ উন্নয়নের সকল প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবে। আমরা আশাবাদী এই মসজিদের ন্যায় পুরো ধুবড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন তার হাতেই সম্পন্ন হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।