মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় ৬ বাংলাদেশি যুবক আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তের ওপারে ভারতের সাব্রুমে অনুপ্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থানা পুলিশ।

গতকাল বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ওই বাংলাদেশি ৬ যুবক সাব্রুমে অবৈধভাবে প্রবেশ করে।

জানা গেছে, সাব্রুমের ছোটখিল চা বাগান এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সাব্রুম থানা পুলিশের উপপরিদর্শক ধ্রুব মজুমদারের নেতৃত্বে সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি যুবকরা চা বাগানে দৌঁড়াতে থাকে এবং পুলিশ দীর্ঘক্ষণ তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ছয় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে নিয়ে যায় সাবরুম থানায়।

গ্রেফতারকৃতরা হলেন, রুবেল হোসেন (২১),  ইমাম হোসেন (১৮), ইব্রাহিম কোহিলি (২৪), গিলাতলীর মোহাম্মদ রফিক (২৩), মিনার হোসেন (২৩) ও মোহাম্মদ ইসমাইল (২০) আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্ধা।

সূত্র জানায়, বর্তমানে ওই ছয় বাংলাদেশী যুবককের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সাব্রুম থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ‘ভারতের সাব্রুমে ছয় বাংলাদেশী যুবকের আটকের একটি সংবাদ পেয়েছি। তবে রামগড় বিজিবির আওতাধীন সীমান্ত পথে প্রবেশ করেনি অত্র ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে আমাদের কড়া পাহারা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।