মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় বিভিন্ন সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণির ব্যবসায়ীরা। তারা নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। ফলে জনগণের চলাচলে যেমন বাঁধা সৃষ্টি হচ্ছে, তেমন প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বার বার লিখিত নোটিশ ও মাইকিং করার পরও স্থাপনা অপসারণ না করায় নওয়াপাড়া পৌরসভা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং স্বধীনতা চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়।
এসময় ফুটপাতের উপর নির্মিত টিনের সেড, পাকা সিঁড়ি, সাইনবোর্ড, অস্থায়ী দোকানসহ বিভিন্ন স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারসহ অভয়নগর থানা পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিক ও এলাকাবাসী।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, জরিমানা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। দখলমুক্ত করা ফুটপাত পুনরায় যারা দখল করবে তাদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি জেল-জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে। পৌর এলাকার প্রতিটি সড়কের ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। জনকল্যাণমূলক এ ধরণের অভিযান পৌর কর্তৃপক্ষ অব্যাহত রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।