মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মানুষের চলাচলের রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ করায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। ২৮ আগষ্ট সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ  অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতি রুহিয়া  আঞ্চলিক অফিসের ডিজিএম আব্দুর রাজ্জাক,১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,অনিল চন্দ্র সেন এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য,ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়নের  কর্ণফুলি বাজার হতে রামনাথ হাট পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ  কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র  সেন।কিন্তু কর্নফুলি এলাকায় রাস্তার  দুই পাশে অবৈধ স্থাপনার জন্য ঠিকাদার কাজ করতে পারছিল না।এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সশরীরে এসে অবৈধ স্থাপনার মালিকদের তাদের বাড়িঘর সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়।শুধু তাই নয় ,আনারুল হক ও জগদিশ ও তার ভাইদের ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়।নির্ধারত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করায় প্রশাসন এ উদ্যোগ নেয়।এতে উভয় পার্শে ৮/১০টি কাঁচা পাকা ঘর ও প্রাচীর ভাংগা  পড়ে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।