মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীর কর্মজীবীদের সান্ধকালিন বাজারের দাবী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

রাজশাহীতে চাকরিরত বিভিন্ন পেশাজীবিরা নগরীতে সান্ধকালীন বাজার ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন জোরেশোর।তারা বলছেন, দেশ এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে।সেক্ষেত্রে পিছিয়ে নেই খুলনা, যশোর, কুমিল্লা সহ বিভিন্ন বড় শহরগুলোও।কিন্তু উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও রাজশাহীতে সান্ধকালিন বাজারের অভাব ভোগাচ্ছে সরকারি বেসরকারি চাকরিজীবী বিভিন্ন পেশাজীবীদের।

সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করা মানুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত দায়িত্ব শেষে বাজার গুলোতে যেয়ে পাচ্ছেন না চাহিদামত নিত্য প্রয়োজনীয় সামগ্রী।সকালেও তাদের থাকে সময়মত অফিসে যাওয়ার তাড়া।এক্ষেত্রে তারা নিয়মিত বাজার করতে পারেন না,পারেন না পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিতে।

একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা সামিয়া ইসলাম বললেন, সকালে অফিস যাওয়ার তাড়া থাকে।সকাল ৮ টায় ব্যাংকে ঢুকি, বের হই রাত ৮ টায় ; বাজার করবো কখন।রাতে যখন অফিস থেকে বের হই, তখন সব দোকান-পাট বন্ধ হওয়া শুরু হয়।

রাজশাহী নগরীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম বলেন, আমি খুলনাতে দেখেছি, সেখানে উৎসবমুখর সান্ধ্যকালীন বাজার আছে।কর্মজীবীরা অফিস থেকে বের হয়ে সরাসরি অথবা বাসায় ফিরে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছেন।সবদিক থেকে এগিয়ে থাকা রাজশাহী নগরীতে এটি এখন সময়ের দাবি।

শহরে থাকেন কিন্তু একটি উপজেলা শহরে কলেজে শিক্ষকতা করেন সন্তোষ কুমার, তিনি বলেন প্রতিদিন খুব সকালে বের হতে হয়।ফিরতে ফিরতে সন্ধ্যা।বাজার করা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়।উন্নত দেশগুলোর শহরের মত সন্ধ্যার পর রাজশাহীতে বাজারের ব্যবস্থা থাকলে খুব ভাল হয় আমার মত মানুষের জন্য।তাছাড়া রাজশাহী তো এখন মডেল সিটি, তাহলে এই দাবি টা এখন খুবই যৌক্তিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।