সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ২২ জন ছাত্র

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
এবছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ৪২ জনের মধ্যে ২২ জন ছাত্রই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে। আর ১৪ জন এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকায় রয়েছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ জন শিক্ষার্থী এবং বাকিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে চান্স পাওয়া আবরার রাফির ছোট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছে ছিল। সে বলে, এই সুস্পষ্ট মনছবি আমি দেখেছি আমার স্কুলে থাকা অবস্থায়। তাই আত্মবিশ্বাস নিয়ে পরিশ্রম করে গেছি। একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিভাগে মেধাতালিকায় ভর্তি হয় অরবিশ চাকমা। সে বলে, আমি আগে থেকেই লক্ষ্য ঠিক করেছিলাম আমি কোটা নয় মেধা তালিকায় ভর্তি হব এবং প্রভুর কৃপায় ও আমার স্কুলের প্রচেষ্টায় তা-ই পেরেছি। চারুকলায় ড্রইং এন্ড পেইন্টিং বিভাগে চান্স পাওয়া ছাত্রের একজন ইয়াইয়ং ম্রো। বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকা কুরুকপাতা ইউনিয়নের ক্রংলেং পাড়া থেকে যখন কোয়ান্টাম কসমো স্কুলে তার ভাই ভর্তি করিয়ে দিয়ে যায় তখন তার বয়স মাত্র ৫ বছর। বাবা মারা যাওয়ার পর মা ও চার ভাইবোনকে নিয়ে সংসার চালানো তার পক্ষে কষ্টকর হয়ে যায় বলে ছোট ভাইটিকে দূরের এই স্কুলে দিতে হয়েছিল।
 সেই ছোট্ট ইয়াইয়ং এখন একজন প্রাণবন্ত তরুণ, স্কুলে থাকা অবস্থায় ভলিবলে সে আন্তঃস্কুল প্রতিযোগিতায় যেমন সাফল্য অর্জন করেছে, তেমনি ছবি আঁকা ও লেখাপড়ায় দিয়েছিল সমান মনোযোগ। তার কাছে জানা যায়, যেদিন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেদিন তার এলাকায় সবাই খুব আনন্দ করেছে।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয় নাজমুল হাসান। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৮ জন শিক্ষার্থীর মধ্যে মিনহাজ উদ্দিন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে, শহিদুল্লাহ ভূগোল ও পরিবেশবিদ্যায়, স্পোর্টস সায়েন্স ও ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হয় তালহা জুবায়ের, অম্রাসিং মার্মা, থনওয়াই ম্রো ও বেনদিকার বম এবং পালি বিভাগে প্রাচুর্য চাকমা ও হ্লাথোয়াইছা চাক ভর্তি হয়।
উল্লেখ্য পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে এপর্যন্ত ২ শতাধিক শিক্ষার্থী বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।