সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অ্যাড. আ: রহমান সুপ্রীম কোর্টের আইনজীবী হওয়ায় এলাকাবাসী আনন্দিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
টাংগাইলের নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কৃতিসন্তান গত ২৩/৮/২০২৩ ইং তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষর সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে তালিকা ভুক্তি হয়েছেন, মো. আব্দুর রহমান। তিনি উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের বারাপুষা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন এর একমাত্র ছেলে।
মোঃ আব্দুর রহমান ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাকার সাধারণ জনগণ আনন্দে আনন্দিত হয়ে নব্য এ আইনজীবীর দীর্ঘায়ু কামনা করেন। বর্তমানে তিনি এলাকার বয়োবৃদ্ধদের মুখে এ্যাড. মো. আব্দুর রহমান প্রশংসায় পঞ্চ মুখ।
বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শওকত হোসেন জানায় বেকড়া আটগ্রাম ইউনিয়ন এলাকায় এই প্রথম বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হলেন। তার এই কৃতিত্বে বেকড়া ইউনিয়ন বাসী গর্বিত ও আনন্দিত।
তাহার এই সফলতায় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্য অভিনন্দন জানিয়েছেন। অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রেসক্লাব এর সভাপতি জনাব মোঃ আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক জনাব মোঃ এরশাদ মিয়াসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে মোঃ আব্দুর রহমান সাংবাদিকদের জানান, মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রথমে মহান আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া জানিয়েছেন এবং দেশের সেবায় এবং মানুষের সেবায় ও নিজেকে আমৃত্যু আইনী সেবায় নিয়োজিত রাখতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।