সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বঙ্গবন্ধু উচ্চ ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ আগষ্ট (সোমবার) শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় রাজশাহীতে শাপলা কালচারাল স্কুল হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম), মোঃ নূর আলম সিদ্দিকী।

এছাড়াও শাপলার প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, সহযোগী সংস্থার সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী তাদের বক্তব্যের মাঝে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

পরে প্রধান অতিথি সংস্থার অফিস চত্তরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।