সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আজকের শিশুরাই বঙ্গবন্ধুর মত বড় মানুষ হবে : আসাদুজ্জামান আসাদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বড় মানুষ হবে।তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে।প্রতিটি শিশু যাতে দেশপ্রেম নিয়ে গড়ে ওঠে সেজন্য অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে।আমরা যারা আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে রয়েছি তাদেরকেও এই দায়িত্ব পালন করতে হবে।

গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।তারাই আগামী দিনের বিশ্বের চালিকা শক্তি।আজকের শিশুরা আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বড় মানুষ হবে।এই শিশুদের নিয়েই আমাদেরকে কাজ করতে হবে।আমাদের চিন্তা করতে হবে, তাদেরকে কিভাবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে।

আসাদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ।আজকের শিশুদের আগামী দিনের বঙ্গবন্ধু হিসেবে গড়ে উঠতে হবে।যেন দেশপ্রেমিক হয়, দেশের প্রতি চেতনা ও মমতা থাকে সেই হিসেবে গড়ে তুলতে হবে।আজকের শিশুদের খেলাধুলা, শরীরচর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শিক্ষকদের কথা মান্য করা, অভিভাবকদের কথা মান্য করা এবং প্রতিটি শিশুকে নিয়ম মেনে চলা শেখাতে হবে।গুরুজনদের শ্রদ্ধা করতে শেখাতে হবে।সবাইকেই উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে।

আসাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আছে।সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।এই বাংলাদেশ বিনির্মানের জন্যই আজকের শিশুদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও কাকনহাট পৌর মেয়র আতাউর রহমান, বাঘা চারঘাটের সাবেক এমপি রায়হানুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম, ছাত্রনেতা কামরান ইয়ামিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এমদাদ মাস্টার, রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সিরাতুন শাহীন, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।