টাঙ্গাইলের নাগরপুরে দুটি সেতু উদ্বোধন, ভোট কেন্দ্র পরিদর্শন ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সারুটিয়াগাজী আশ্রয়ণ প্রকল্পের ও জালাই মন্ডল বাড়ীর পাশে নদীর উপর পৃথক পৃথক ভাবে দুটি সেতু উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার দিনব্যাপী গয়হাটা ইউনিয়নের ঘুণি, সিংজোড়া, সরিষাজানী, গোপিনাথপুর, বনগ্রাম ও কলিয়া ভোট কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. আজিম হোসেন রতনসহ বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।