সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে স্কাউটসের মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ও এআইএস ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট অফিসে এআইএস ও মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ ২৬ আগষ্ট ২০২৩ শনিবার অনুষ্ঠিত হয়েছে।  সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন জাতীয় কমিশনার এডাল্ট ইন স্কাউটিং ( এআইএস) ফেরদৌস আহমেদ। সাবেক আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান, এএলটি এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ ও (এআইএস) মুক্তালাল রায় ঈশোর, মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ও আইসিটি বিষয়ক আঞ্চলিক উপ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।  উদ্বোধনের পর সকালে মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টশনের বিভিন্ন সেশন উপস্থাপন করেন জাতীয় কমিশনার মেম্বারশীপ রেজিষ্ট্রেশন সৈয়দ রফিক আহমেদ ও সহকারী পরিচালক কাজী নাসির উদ্দিন। সেশনে অংশগ্রহণকারী জেলা উপজেলা এডমিন, জেলা সম্পাদকসহ জেলা ও উপজেলার স্কাউটারগণ হাতে কলমে অনুশীলন ও সুপারিশ তুলে ধরেন। মধ্যহ্নভোজের মাধ্যমে ওরিয়েন্টশন কার্যক্রম শেষ হয়। দুপুর ২ টায় শুরু হয় এডাল্ট ইন স্কাউটিং বিষয়ক ওয়ার্কশপ।  ওয়ার্কশপে স্কাউট আন্দোলনে এডাল্ট লিডারদের ভূমিকা, তাদের নিয়োগ, কার্যপরিধি, সেফ ফর্ম হার্ম পলিসি ও আচরণ বিধিমালা বিষয়ে সেশন তুলে ধরেন আঞ্চলিক উপ কমিশনার স্কাউটার মুক্তলাল রায় ঈশোর, উপ পরিচালক আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন। ওয়ার্কশপে জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ উপস্থাপিত সেশনসমূহের বিষয়ে পর্যালোচনা ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
বিকেলে সুপারিশমালা উপস্থাপন শেষে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন জাতীয় কমিশনার মেম্বারশীপ রেজিষ্ট্রেশন সৈয়দ রফিক আহমেদ। ওয়ার্কশপে রংপুর বিভাগের আট জেলা শতাধিক স্কাউটার অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।