সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ রোপণ কওসার আলীর- পরিদর্শনে মিনারা পারভীন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ রোপণ করে চলেছেন কওসার আলী (৭০)। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাতে  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  মিনারা পারভীন পায়রা ইউনিয়নের টেকা এলাকায় পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উদীচির  উপজেলা শাখার সভাপতি  সুনীল কুমার দাস, নওয়াপাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ,ডাক্তার মুক্তার হোসেন, স্থানীয় মেম্বার মনি শংকর রায়। জানা গেছে অভয়নগরে বিভিন্ন সড়কের পাশে ৩  হাজার তালের চারা রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলার পায়রা ইউনিয়নের টেকা নদী সংলগ্ন এলাকার  এক হতদরিদ্র কৃষক কওসার আলী । দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ লাগানো নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হলেও ৫৫ বছর আগে নীরবে-নিভৃতে এ কাজ শুরু করেছিলেন বৃক্ষ প্রেমিক কওসার আলী।  অন্যদের ফেলা দেওয়া তালের বীজ সংগ্রহ করে নিজ খরচে এ পর্যন্ত ৩ হাজার তালের চারাসহ অন্য অন্য গাছ  লাগিয়েছেন তিনি।  কৃষি কাজের পাশাপাশি তালগাছ রোপণ ও তার রক্ষণাবেক্ষণ করেই তিনি পরম শান্তি পান বলে জানান। ৫৫ বছর আগে তার রোপণকৃত তালের গাছ এখন উপজেলার  বিভিন্ন সড়কের দু’ধারে দৃশ্যমান। বজ্রনিরোধক পরিবেশ বান্ধব এ গাছের চারা রোপণ ও পরিচর্যা করে ইতিমধ্যে এলাকাবাসীর মন জয় করেছেন।কওসার আলী শেখ জানান, তাল গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এ গাছ লাগিয়ে তার পরিচর্যা করে আসছি। একটি তালগাছ পরিপক্ব হতে মূলত ১৫ বছর সময় নেয়।  আমার লাগানো গাছে ফল হয়েছে।সে গাছের বীজ নিয়ে আবার বীজ বপন করছি ।মানুষের ফেলে দেওয়া ব্রিজগুলো সংগ্রহ করে আমি সেগুলো রোপন করি।  মেম্বার মনিশঙ্কর রায়  জানান, মো: কওসার আলী শেখ সে দীর্ঘদিন ধরে এই গাছ লাগিয়ে যাচ্ছেন।আমিও এলাকাবাসীরা তাকে অনেক সহযোগিতা করে থাকি। উদীচির উপজেলা কমিটির সভাপতি  সুনীল কুমার দাস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে  আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাপক হারে তালের বীজ  সড়কের পাশ লাগাতে হবে।কওসার আলী দীর্ঘদিন ধরে এই কাজগুলি করে যাচ্ছেন। আমি মাঝে মাঝে এসে খোঁজখবর নিই। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন,  প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে তাল গাছ লাগাতে হবে। এই মহতী কাজটা করে চলেছেন কওসার আলী । অনেকদিন যাবত তিনি এই তালগাছ রোপন করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আগামী প্রজন্মকে বাঁচাতে তিনি ভালো কাজ করে চলেছেন।  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন বলেন, তার লাগানো  তালগাছগুলো দেশের সম্পদ হয়ে থাকবে, যাহা মানুষের কল্যাণে কাজে লাগবে।তার এই কাজকে স্বাগত জানাতে আমি ছুটে এসেছি। উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করার চেষ্টা করব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।