আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্বরণ কালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ কে সফল করতে, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের দিকনির্দেশনা অনুযায়ী বিশেষ বর্ধিত সভা করেছে ঘিওর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেল ৪ টার সময় উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত থাকা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক – মেহেদী হাসান রনি, যুগ্ম আহ্বায়ক শুভ আহমেদ টোকন,সদস্য আজিজুর রহমান। এসময় উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
ঘিওর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩