সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের স্মরণসভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের স্মরণ সভা করা হয়েছে। মরহুমের দ্বিতীয় মিত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে আব্দুল কাদের তালুকদার স্মৃতি সংসদ এ স্মরণ সভার আয়োজন করেন। হাদিরা ইউনিয়নের চাতুটিয়া শেখ রেহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভায় বীরমুক্তিযোদ্ধা জিএম হায়দার ভুলু সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
 বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আব্দুল হাই, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন, মরহুম আব্দুল কাদের তালুকদারের পুত্র রাহাত তালুকদার।
 এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি ছোট মনির মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য, জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও হাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।