সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে ১৮৫ পিস ইয়াবাসহ গফুর গাজী নামে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক গফুর উপজেলার কাপাশহাটি গ্রামের রুহুল গাজীর ছেলে ও ভাঙ্গাগেট এলাকার হাজী মার্কেটের পাশে গফুর ট্রান্সপোর্ট এ‍্যান্ড টেলিকমের মালিক।
অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মহাকাল চেঙ্গুটিয়া বাজার থেকে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল মাদক ব‍্যবসায়ী গফুরকে ইয়াবাসহ আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।
এলাকা সূত্রে জানা গেছে, সে তার চাচা তারেক কাজী, দিয়াপাড়া গ্রামের ফজলু কন্ট্রাক্টরের ছোট ভাই লিটনসহ  এলাকার  বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব‍্যসায়ী ও নড়াইল জেলার লোহাগড়া থানার ধানাইঢ় গ্রামের মৃত হাসান সরদারের দুই ছেলে মাদক সম্রাট জামাল ও সুজনের সাথে দীর্ঘদিন যাবৎ মাদক ব‍্যবসা করে আসছে।
এ বিষয়ে অভয়নগর থানার ২নং বিট পুলিশ অফিসার এসআই মিজানুর বলেন, মাদক ব‍্যবসায়ী সুজনকে ১৮৫ পিস ইয়াবাসহ র‍্যাব-৬ আটক করে থানায় সোর্পদ করে। এবিষয়ে যশোর র‌্যাব-৬এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  যশোর জেলার অভয়নগর থানার মহাকাল এলাকা চেঙ্গুটিয়া বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আঃ গফুর গাজী (৩৬), পিতা- মোঃ রুহুল আমিন গাজী, সাং- ৩নং কাপাসহাটি, ভাঙ্গাগেট, থানা- অভয়নগর, জেলা-যশোর’কে গ্রেফতার করে। এ সময়  উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৮৫ পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে। এবং গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।