সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
মোহনপুর ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যাগে শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ করণের জন্য একটি সচেতন মূলক নাটিকা পরিবেশন করা হয় ।
ইম্প্যাক্ট প্লাস বকুল দলের শিশুদের নিজ উদ্যোগে নাটিকাটি আয়োজন করা হয়। নাটিকাটি পরিবেশ করা হয় মোহনপুর ইউনিয়নের লাটের হাট প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে।
উক্ত নাটিকাটি পরিবেশনের সময় উপস্থিত ছিলেন অত্র ১০ নং মোহনপুর ইউনিয়নের চেয়াম্যান জনাব, মো: শাহীন চৌধুরি, বীরগজ্ঞ এপি ম্যানাজার রবার্ট কমল সরকার, মোহনপুর পিএফএ -৩ প্রোগ্রাম অফিসার অনিনদিতা কুন্ডু, ধর্মীয় নেতৃবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, আরো অনেকে।
এ সময় অত্র ইউনিয়নের চেয়াম্যান মো: শাহীন চৌধুরী বলেন, মোহনপুর ইউনিয়কে ইতি মধ্যে আমরা বাল্যবিবাহমুক্ত ঘোষনা করেছি, কিন্তু শুধু ঘোষনার করলেই হবে না বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে এক যোগে কাজ করতে হবে। এবং  আমাদের সকলকে এক সূত্রে কাজ করে সমাজকে  এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তিনি আরে বলেন কোনো পরিবার যদি শিশু বিবাহ দিতে চায় তাহলে সামাজের মঙ্গলের জন্য বিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।
পরিশেষে তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং ওয়ার্ল্ড ভিশন যে ভাবে আমাদের সমাজে , সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে তার জন্য মোহনপুরবাসী চির কৃতজ্ঞ থাকবে ওয়ার্ল্ড ভিশনের প্রতি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।