বিএনপি জামাত ডিজিটাল বাংলাদেশের কথা অস্বীকার করে,কিন্তু ডিজিটাল সব কিছুর সুযোগ আগে তারাই নিচ্ছে উল্লেখ করে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালী বৈষম্য দূর করেছে শেখ হাসিনা। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলেধরে বিএনপি-জামাতের রাজনৈতির সমালোচনা করে আগামীতেও নৌকা মার্কায় পক্ষে ভোট দেয়ার আহবান জানান। আজ বৃহস্পতিবার সকালে রামগড় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন। অনুষ্ঠানে অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মোঃ মাইন উদ্দিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল ,রামগড় ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও শোকসভায় রামগড় পৌরসভা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্হিত ছিলেন।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিন – এমপি কুজেন্দ্র
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩