সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরপুরে ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক স্তরের এস.এস.সি/সমমান পরীক্ষায় জি.পি.এ ৫.০০ প্রাপ্ত  ছাত্র, ছাত্রী ও নির্বাচিত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক  ও মাদ্রাসা শিক্ষক সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান, ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, নাগরপুর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান, বেগম খোদেজা মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খান প্রমূখ। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।