সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা। একটি শিশুর শিক্ষার ভিত্তিকে পরিপূর্ণভাবে গঠন করতে পারে কিন্ডারগার্টেন শিক্ষা।
নাগরপুর উপজেলায়ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নাগরপুর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় আজ ২৩ শে আগস্ট’২৩ রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির নিজস্ব অস্থায়ী কার্যালয়ে (২০২৩- ২০২৬) ৩ বছর মেয়াদী দুইজন উপদেষ্টা ও একজন সদস্য পদ খালি রেখে মোট ৩৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
আজ সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির নবনির্বাচিত সভাপতি মীর ওবায়েদ স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়।
পরিচিতি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতেই নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।
 এরপর সমিতির সদস্যভুক্ত সকল সকল কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক গণ পূর্ণাঙ্গ কমিটি সমর্থন জানান।
এরপর পর্যায়ক্রমে আসন্ন নাগরপুর উপজেলা কিন্ডাগার্টেন সমিতির উদ্যোগে ২০২৩ সালের অনুষ্ঠিতব্য মেধা যাচাইয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাকে সামনে রেখে আগামী ৩রা নভেম্বর’২৩ নাগরপুর উপজেলা সমিতির বৃত্তি পরীক্ষা এবং ১০ই নভেম্বর নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির নেতৃত্বে বিকেডিএ’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরিচিতি সভার শেষে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম এক সংক্ষিপ্ত প্রেস বিবৃতিতে জানান- আজ আমাদের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির তিন বছর মেয়াদি নতুন পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশিত হলো, যদিও দুইজন উপদেষ্টা ও একজন সদস্য খালি রয়েছে। পরবর্তীতে কমিটির কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে সময় সুযোগ মতো খালি পদগুলো পূরণ করে নেয়া হবে সকলের সিদ্ধান্তে। এছাড়া আমাদের আসন্ন বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে, যা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তবে আমরা পরবর্তীতে  বৃত্তি পরীক্ষার কেন্দ্র সমিতির সকল সদস্যের সিদ্ধান্তে নির্ধারণ করা হবে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হবে ইনশাআল্লাহ্।
সবশেষে আজকের এই পরিচিতি সভার সভাপতি ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে পরিচিতি সভা সমাপ্ত হয়।
এই সময় সমিতির অন্তর্ভুক্ত সকল কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।