সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে গাছের চারা বিতরণ করা হয়েছে।

গ্রাম বিবাশ কেন্দ্রের উদ্যোগে বুধবার সকালে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩টি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, গ্রাম বিকাশ কেন্দ্র পার্বতীপুর, দিনাজপুরের পরিচালক অসীম রাউত, রিজিওনাল ম্যানেজার আলমগীর হোসেন, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় গ্রামবিকাশ কেন্দ্রের রিজিওনাল ম্যানেজার আলমগীর হোসেন জানান, আমাদের এই পরিবেশ কে টিকে রাখতে হলে গাছ লাগাতে হবে এবং বর্তমান বাংলাদেশের যে বৈরী আবহাওয়ার ও জলবায়ুর পরিবর্তন এবং যে পরিমাণ বনভূমি থাকার প্রয়োজন তা নেই তাই পরিবেশ ভারসাম্য বজায় রাখতে আমরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝেই বিনামূল্যে গাছের চারা বিতরণ করলাম যেন তারা বেশি বেশি গাছ লাগাতে আগ্রহী হয়।

গাছের চারা পেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পাভেল হোসেন বলেন, এই গাছের চারা আমি বাড়ীর পাশে রোপন করব। কারণ গাছ আমাদের পরিবেশ রক্ষা করে এবং ছায়া ও ফল দেয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।