সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া প্রেসক্লাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
৮৮, যশোর-৪ আসনে (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান হোসেন বিশ্বাস অভয়নগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য আক্তারুজ্জামান, গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, জসিমউদ্দীন বাচ্চু, জাকির হোসেন হৃদয়, ডিআর আনিস, সাংবাদিক শেখ জাবেদ আলী, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, মতিন গাজী, রণজিৎ মল্লিক, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ।
মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান হোসেন বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি আওয়ামী রাজনীতি করেছেন। অদ্যবধি তিনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে যশোর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির উপদেষ্টা সদস্য পদে আছেন। এছাড়া তিনি বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট যশোর-৪ আসনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী। সাংবাদিকদের মাধ্যমে তিনি অভয়নগর ও বাঘারপাড়া উপজেলাসহ বসুন্দিয়া ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।