সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স ছুরিকাহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ঝালকাঠি সদর হাসপাতালের একজন সিনিয়র নার্স দুর্বৃত্ত কর্তৃক ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত নার্স সাজমিন জাহান সদর উপজেলার চামটা গ্রামের মো: হাসানের স্ত্রী।

ভুক্তভোগী সাজমিন জাহান সাংবাদিকদের জানান, “তিনি প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে ভোরে হাসপাতাল কম্পাউন্ডে হাটাহাটি করতে ছিলেন। এসময় অজ্ঞাত এক দুর্বৃত্ত গামছায় মুখ ঢেকে তার সাথে কথা বলার চেস্টা করে এক পর্যায় কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে তিনি রাজি না হলে দুর্বৃত্ত ব্যক্তি ছুরি বের করে তাকে আঘাত করে। তিনি হাত দিয়ে ছুরির আঘাত ঠেকান এবং রক্তাক্ত জখম হন। পরে তিনি ডাকচিৎকার করলে দুর্বৃত্ত ব্যক্তি দৌড় দিয়ে পালিয়ে যায়।”

এব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আরএমও মো: মেহেদী হাসান সানি জানান, ‘আমাদের হাসপাতালের একজন সিনিয়র নার্স সকালে দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এধরনের অপ্রীতিকর ঘটনা হাসপাতালে যাতে না ঘটে সেজন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।’

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় একখানা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করা হচ্ছে। দ্রুত আসামীকে ধরার প্রক্রিয়া চলমান আছে।

হাসপাতালের কয়েকজন সিনিয়র নার্স জানান,“ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আহত নার্স এর হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।