খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরের দিকে রামগড় থানার আয়োজনে উপজেলা টাউন হলে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।সভা পরিচালনা করেন উপজেলা শিক্ষা ককর্মকর্তা উম্রাচিং চৌধুরী। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোন তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এসময়, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান, শরীফ, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩