সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য আব্দুল্লাহ খিজির’কে দেখতে হাসপাতালে এমপি টিটু 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
গ্যাংলিয়ন সিস্ট রোগে আক্রান্ত সদ্য সার্জারি হওয়া নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুল্লাহ খিজির’কে হাসপাতালে দেখতে যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর এম এইচ শমরিতা হাসপাতালে নাগরপুর প্রেসক্লাব প্রধান উপদেষ্টা এমপি টিটু সশরীরে গিয়ে সাংবাদিক খিজির এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।
এ বিষয়ে নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য আব্দুল্লাহ খিজির বলেন, আহসানুল ইসলাম টিটু এমপি একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছেন, এর জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাগরপুর সাংবাদিক সমাজের বিভিন্ন বিপদে তিনি সবসময় পাশে থাকেন।
এদিকে সাংবাদিক আব্দুল্লাহ খিজির এ-র আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক সমাজের পক্ষে ডা. এম এ মান্নান।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট গ্যাংলিয়ন সিস্ট বা হাতের কব্জি টিউমার রোগে আক্রান্ত হাসপাতাল ভর্তি হয় সাংবাদিক খিজির এবং ২১ আগস্ট সকালে সার্জারি করা হয়। বর্তমানে তিনি দৈনিক কালবেলা পত্রিকার নাগরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।