সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আল আরাফাহ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানে যশোরের অভয়নগরে আল আরাফাহ ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার উদ্যোগে বৃক্ষ্যরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে ব্যাংক শাখার নিচে সিএসআর প্রোগ্রামের আওয়াতায় বিভিন্ন প্রজাতীর ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।আল আরাফাহ ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক এভিপি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, খুলনা জোনাল অফিসের প্রধান এসভিপি আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লারের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফর আহমেদ, কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওযাপাড়া শহরের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূর আলম পাটোয়ারী, মো. শাহীন রেজা, আব্দুল গফ্ফার।ব্যাংকের নওয়াপাড়া শাখার দ্বিতীয় কর্মকর্তা কাজী ফারুক হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জোনের এসপিও শফিউল আজম, এসইও কামরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লারের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জসীম উদ্দীন বাচ্চু, রাজয় রাব্বি, নওয়াপাড়া শাখার এসপিও শামীম আহমেদ, অফিসার মোল্লা যায়েদ হাসান, সাদ্দাম হোসেন প্রমূখ। জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক বনায়ন কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড কতৃক দেশ জুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কমৃসূচি পালন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।