সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জেলা পরিষদের মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্ত স্থাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে জেলা পরিষদের মালিকানাধীন জমিতে তিন তলা বিশিষ্ট সুপার মার্কেট নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নূরবাগ এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আছাদুজ্জামান, সহকারী প্রকৌশলী মো.ওয়াহিদুজ্জামান, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, দৈনিক নওয়াপাড়ার উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব নাজমুল হক খোকন, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির ফারাজী, ইউপি সদস্য আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক এসএম রিপনসহ  স্থানীয় ব্যবসায়ী, সূধীজন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম মল্লিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।