সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩
যশোরের অভয়নগরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা  ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১আগষ্ট) দুপুরে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায়  এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগ যুবলীগের আহবায়ক ও নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তালিম হোসেন, জাতীয় শ্রমিক লীগ রাজঘাট শিল্প অঞ্চল শাখার সভাপতি ফারাজী নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির ফারাজী, পৌর যুবলীগের আহবায়ক , হাসান গাজী, যুগ্ন আহবায়ক বিল্লাল আহমেদ বাবু ,উপজেলা তরুণ লীগের  সভাপতি বিল্লাল হোসেন বকুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি সদস্য ও যুবলীগ, ছাত্রলীগ, তরুন লীগ, বাস্তহারা লীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।