সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম প্রথমে উপজেলা স্মারক ৭১ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্ম সূচীর শুভ সূচনা করেন। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, সানিডেল কিন্টার গার্ডেনের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী/বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, সুশিল সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও নবনির্মিত আনসার ব্যারাক (শেড) শুভ উদ্বোধন করেন। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন শাকিল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সরোয়ার ছানা প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পর জেলা প্রশাসক গয়হাটা ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠান অংশ গ্রহণ ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।