সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুকেন্দ্রাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুল প্রতিক্ষিত দ্বি-তল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ আগষ্ট) সকালে উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ ও উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের দ্বি-তল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথিরা বলেন, শিক্ষাবান্ধব সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা শিক্ষা ব্যবস্থারও অমূল পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে সব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইডওয়াল ও আধুনিক দ্বি-তল ভবন নির্মান করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য শতভাগ শিক্ষার পরিবেশ তৈরী করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর বাদশা মিয়া বলেন,প্রায় ৬৬ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক দ্বি-তল ভবনটি নির্মান করা হবে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৭ জন শিক্ষার্থী নিয়মিত পাঠ কার্যক্রমে অংশ নিচ্ছে।তিনি আরো জানান,ভবন নির্মাণের কথা শুনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ খুশি।তবে বিদ্যালয়ের সুরক্ষার কথা চিন্তা করে বিদ্যালয়ের চারোদিকে সাইডওয়াল নির্মাণের দাবি জানান তিনি।

এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাদশা মিয়া, প্রধান শিক্ষক রোশনারা বেগম সহ শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।