সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে নিষিদ্ধ জাল পুরিয়ে দিল উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩
বাসাইলে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১আগষ্ট) সকাল  ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর পূর্বপাড়া বিলে অবৈধ চায়না জাল ও কারেন্ট জালের বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার জানান, চায়না জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ২০ টি  চায়না জাল ও ৩০টি কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।
এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলার মৎস্য অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।