সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

লামার দূর্গম কাপ্রু পাড়ায় ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ আগস্ট, ২০২৩
লামা উপজেলার সর্বশেষ সীমায় উত্তরে নীলগিরি পাহাড়ের নীচে অবস্থিত একটি ম্রো পাড়া। ৫৮টি পরিবার বাস করে সেই পাড়ায়। সরই ইউনিয়নের আওতাভুক্ত কাপ্রুপাড়ার ম্রো জনগোষ্ঠী সাম্প্রতিক অতি বৃষ্টি, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। কষ্টে থাকা দূরের এই পরিবারগুলোর প্রয়োজন অনুধাবন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তাঁর নির্দেশনায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ২০ আগস্ট, সেখানে ৫৮টি পরিবারকে ২০ কেজি করে মোট ১১ শ্ ৬০ কেজি চাউল বিতরণ করেন। এ সময় সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ  ইদ্রিছ কোম্পানী, সংরক্ষিত মহিলা সদস্য অংজারু ত্রিপুরা,ও লামা (জেলা) তথ্য অফিসার খন্দকার তৌহিদ অনেকেই সাথে ছিলেন।
 এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভবিষ্যতে যেকোন সরকারী সাহায্য দুর্গম এই পাড়ায় পাঠানো নিশ্চিত করা হবে। তিনি পাড়াবাসীকে আশ্বাস দিয়ে আরো বলেন, “আপনাদের প্রিয় অভিভাবক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আপনাদের খোঁজ খবর রাখেন এবং ভবিষ্যতে সরকারি সব ধরনের সহায়তা পৌঁছানো হবে”।
chfgj/POUi0
পাহাড়ের ঢালুতে জুম চাষ, তরু তরকারী, ফল ফলাদি বিক্রিলব্ধ আয় দিয়ে জুমিয়া পরিবারগুলোর জীবন চলে। উপজেলা সদর থেকে অনেক দূরত্বের পাড়াবাসীরা সাধারনত সরকারি ত্রাণ সহায়তার উপর কখনো নির্ভর করেনা। কারণ তারা প্রকতির সন্তান। প্রকৃতিকে যেমন তারা ভালোবাসে, প্রকৃতিও স্বীয় মহিমায় পাহাড়ের কোলে আগলে রেখেছে তাদেরকে। মন্ত্রীর দেয়া খাদ্যশষ্য চাউল পেয়ে তারাও উৎফুল্ল ও খুশি হয়েছেন পাড়াবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।